spot_img

ভারত ও মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রেখেই সমুদ্রসীমা জয় করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ভারত ও মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রেখেই বাংলাদেশ তার সমুদ্রসীমা জয় করতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৬ মার্চ) চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির ৪১তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দুটি প্রতিবেশী দেশ—ভারত ও মিয়ানমার। তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আমরা কিন্তু এ অর্জনটা করেছি। এ সমুদ্র সৈকত অর্থনৈতিকভাবে আমাদের ব্যাপক কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি।

প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর যে সুদূরপ্রসারী পরিকল্পনা, সেটা ছিল দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, এবং তিনি ১৯৭৩ সালে মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠান মেরিন ফিশারিজ একাডেমি প্রতিষ্ঠা করে দেন। এ সমুদ্রসীমার সম্পদ আরোহণ এবং দক্ষ মানুষ গড়ে তোলাই ছিল তাঁর লক্ষ্য। সেইসঙ্গে আমাদের দেশের ছেলে-মেয়েরা যাতে উপযুক্ত শিক্ষা পেয়ে দেশে-বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেটাও তিনি মাথায় রেখেছিলেন। কাজেই আজকের এ প্রতিষ্ঠান সগৌরবে বিস্তৃতি লাভ করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ