খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, চাল, ডাল, তেল ও শাক-সবজিসহ সকল নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. আহমদ আবদুল কাদের আরও বলেন, আসন্ন রমজান মাসকে সামনে রেখে একদল সিন্ডিকেট আগেই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। এ সিন্ডিকেট নিয়ন্ত্রণে কোন পদক্ষেপ নেই। মাহে রমজানের আগে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।
সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মাদ মুনতাসির আলী, অধ্যাপক মুহাম্মাদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুহাম্মাদ মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম প্রমুখ।










