spot_img

আন্তর্জাতিক কারণেই দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আন্তর্জাতিক কারণেই দ্রব্যমূল্য কিছুটা বেশি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ নিয়েছে। কেউ যেন বাজার নিয়ে কোনো কারসাজি করতে না পারে, এ ব্যাপারে সরকার সজাগ।

রবিবার (৬ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, দ্রব্যমূল্য ইস্যুতে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে বিএনপি। আন্তর্জাতিক কারণেই দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ নিয়েছে। অথচ এ নিয়ে বিএনপি অহেতুক রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।

হানিফ আরও বলেন, সবকিছুতেই সরকারের সমালোচনা করা বিএনপির রাজনৈতিক স্ট্যান্টবাজি। নির্বাচনে জিততে পারবে না জেনেই বিএনপি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিবে এমন কোনো কাজ এই দল করেনি। নির্বাচনে জয়লাভের কোনো সুযোগ নেই, বুঝতে পেরেই এ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে বিএনপি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ