spot_img

নির্বাচনে সরাসরি অংশগ্রহণে নারীর জন্য পার্সেন্টেজ রাখতে হবে: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নির্বাচনে সরাসরি অংশগ্রহণে নারীর জন্য পার্সেন্টেজ রাখতে হবে। এখনকার কোটা ব্যবস্থা দীর্ঘমেয়াদে চলতে পারে না।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে বনানীতে দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, নারীরা শিক্ষা, রাজনীতি, যুদ্ধ ও খেলাধুলায় আজ অনেক এগিয়ে। নারীর প্রতি কোনো বৈষম্য হলে তার প্রতিবাদ করতে হবে। সেই সংগ্রামে নারী পুরুষকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।

তিনি বলেন, জেন্ডার সমতার জন্য সংগ্রাম করতে হবে। সমস্যা দূর করতে হবে। অধিকার রক্ষায় নারীদেরও ভূমিকা রাখতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ