spot_img

বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে; যেকোন সময় পরাধীন হয়ে যাবো: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব আজ হুমকির মুখে। যেকোনও সময় আমরা শতভাগ পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যাবো।

মঙ্গলবার (৮ মার্চ) বি‌কা‌লে ফতুল্লার ভুইগড় এলাকায় ফোরস্টার কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করিম বলেন, স্বাধীনতার প্রকৃত রূপ জনগণের কাছে পৌঁছে দিতে ইসলামী যুব আন্দোলনের সব কর্মীকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দেশকে সামনে এগিয়ে নিতে হলে বেকারমুক্ত সমাজ গড়তে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ প্রায় ৬০ ভাগ যুবক বেকার। এর কারণে আজ তারা অপরাধের সঙ্গে জড়িত।

তিনি বলেন, অতিদ্রুত বেকার-মুক্ত সমাজ গড়তে ঘুস ও দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থা করুন। আদর্শ সমাজ গড়তে সমাজের সব স্তরে রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ ছড়িয়ে দিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ