spot_img

বিএনপি নেতারা গলাবাজি করছে : ওবায়দুল কাদের

বিএনপি নেতারা গলাবাজি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি নেতারা আন্তর্জাতিক অঙ্গনে দেশবিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন গলাবাজি করে রাজনীতির মাঠ গরম করার অপচেষ্টা চালাচ্ছে।

আজ বুধবার সকালে সরকারি বাসভবনে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

সরকারের সময় প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিরই সময় শেষ হয়ে এসেছে, সরকারের নয়।

বিএনপি নেতারা মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনি, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি, যুদ্ধাপরাধী, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস রাজনীতির বিএনপির সময় শেষ হয়ে এসেছে।

সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে স্বৈরতন্ত্রের গর্ভে জন্ম নেওয়া স্বার্থান্ধগোষ্ঠীর স্বার্থসিদ্ধির রাজনীতি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ