তুরস্কের মধ্যস্থতায় প্রথমবারের মতো রাশিয়ার পররাষ্টমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্টমন্ত্রী দিমিত্রো কুলেবার এর মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে কোনো ফলাফল আসেনি বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্টমন্ত্রী।
কারণ রাশিয়া ইউক্রেনকে আত্মসমর্পণ করতে আহ্বান জানিয়েছে। যা ইউক্রেন মেনে নেয়নি।
জানা যায়, ইউক্রেন যুদ্ধ বিরতি ও মারিউপোলে মানবিক করিডোর তৈরির জন্য প্রস্তাব দিয়েছিল। কিন্তু রুশ পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক কোনো কিছু বলেননি।
তবে ইউক্রেনের পররাষ্টমন্ত্রী জানিয়েছেন, তিনি ফের লাভরভের সঙ্গে বৈঠকে বসতে চান। ইউক্রেন কূটনৈতিকভাবে চলমান এ দ্বন্দ্বের সমাধান করতে রাজি আছে। কিন্তু তারা রাশিয়ানদের কাছে আত্মসমর্পণ করবেন না।












