spot_img

চলতি মাসে হরতাল ডাকবে বামজোট

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে চলতি মাসেই হরতাল ডাকবে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার (১০ মার্চ) জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ তথ্য জানান।

বাম গণতান্ত্রিক জোটের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান জানান, কর্মসূচি ঘোষণা করতে বাম গণতান্ত্রিক জোট শুক্রবার বেলা ১১টায় পুরানা পল্টনে মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে। সেখানেই কর্মসূচির বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হকসহ অপরাপর দলগুলোর শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ