spot_img

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে; তাই বৃহত্তর স্বার্থে এই সরকারের পতন ঘটাতে হবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘উত্তাল মার্চ-১৯৭১’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। তাই এই সরকারকে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা থেকে বিদায় করে পরে নির্বাচন করা হবে। এই সরকার দেশের মানুষকে নিয়ে কোনো শুভ চিন্তা করে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ