spot_img

শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান ইসির অধীনেই আগামী নির্বাচন হবে: মায়া

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের অধীনইে হবে। তাদের (বিএনপি) জন্য নির্বাচন বসে থাকবে না। বিএনপির কথাবার্তা টিকিয়ে রেখেছে গণমাধ্যম। তাদের এসব কর্মকাণ্ড যদি দেখা না যেত, তাহলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেহপুর পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, বিএনপি সংবিধান মানে না, আইন মানে না, নির্বাচন কমিশনার মানে না। কাউকে ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মধ্য দিয়ে ভোটের মাধ্যমে আসতে হবে।

তিনি বলেন, বিএনপির ভোট নেই বলে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তাদেরকে জনগণ চায় না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ