spot_img

স্বয়ং বঙ্গবন্ধু ছাত্রলীগের অর্জনের স্বীকৃতি প্রদান করেছেন: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ছাত্রলীগের ইতিহাস বাঙালি এবং বাংলাদেশের ইতিহাস। এ দেশের সকল অর্জনের সাথে ছাত্রলীগ ঘনিষ্ঠভাবে জড়িত। যার স্বীকৃতি প্রদান করেছেন স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অতএব ছাত্রলীগকে এদেশের অসহায় নিপীড়িত মানুষের পক্ষে সাহসী ভূমিকা রাখতে হবে।

রোববার (১৩ মার্চ) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে বাংলাদেশ ছাত্রলীগ সিংড়া উপজেলা, পৌর ও গোল-ই আফরোজ সরকারি কলেজ শাখার বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়। সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ