spot_img

ভারতের বিজেপি নেতার সাথে বৈঠক করলেন আওয়ামী লীগের নেতারা

ঢাকায় সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলিধর চৌথাইওয়ালে’র সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ এবং ১৪ দলীয় জোটের প্রতিনিধি দল।

সোমবার (১৪ মার্চ) রাজধানীর সোনারগাঁও হোটেলে আলাদাভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় দলের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও কাজী জাফরউল্লাহ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জসহ উচ্চপদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

বৈঠকে নিজেদের মধ্যেকার বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বি-পাক্ষিক সুসম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংশা করে বিজয় চৌথাইওয়াল বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে এসেছিলেন। গত এক দশকে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিজেপি সব সময় আওয়ামী লীগের সফলতা কামনা করে।

তিনি বলেন, বিজেপির তরুণ নেতাদের সঙ্গে আওয়ামী লীগের তরুণ নেতাদের যোগাযোগ আরও বাড়াতে হবে। একই সঙ্গে নারী সদস্যদের মধ্যেও সম্পর্কের উন্নয়ন করতে হবে। তারা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করতে পারলেই সম্পর্কের আরও উন্নয়ন হবে।

একই দিন বিকালে সোনারগাঁও হোটেলে ১৪ দলের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সফররত এই বিজেপি নেতা। বৈঠকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সভাপতি দীলিপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ