spot_img

বিএনপি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে দেশের নামে দুর্নাম ছড়ায়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি রাজনৈতিক দল আছে, যারা শুধু নিজেরাই বিরোধিতা করে না, টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে দেশের নামে দুর্নাম ছড়ায়। এসব দলের কাছ থেকে সহযোগিতা তো দূরের কথা, সহযোগিতা পাওয়ার আশাও করা যায় না।

মঙ্গলবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, শেখ হাসিনা যখন এই দেশের ক্ষমতায় আসেন, তখন যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিরা দেশে দাপিয়ে বেড়াচ্ছে। তাদের রক্তচক্ষু, আন্তর্জাতিক মহলের ভ্রুকুটি ও অসহযোগিতা উপেক্ষা করে প্রধানমন্ত্রী দেশকে আজকের পর্যায়ে নিয়ে এসেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশকে নয়, সারা বিশ্বকে পথ দেখাচ্ছেন। তিনি আজকে শান্তিতে পথ দেখাচ্ছেন, নিরাপত্তায় পথ দেখাচ্ছেন, অর্থনীতিতে পথ দেখাচ্ছেন। এসব ক্ষেত্রে শুধু বাংলাদেশকেই নয়, বিশ্বকেও পথ দেখাচ্ছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ