spot_img

‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ না করলে জনগণ সরকারকে ক্ষমতাচ্যুত করবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশে করোনা মহামারী পরিস্থিতির দুই বছর পেরিয়েছে। করোনা মহামারিতে দেশের মানুষের জীবন বিপন্ন হলেও সরকার এ লক্ষ্যে কোন ভ্রুক্ষেপ করছে না। এর প্রভাবে সাধারণ মানুষেরা ধুকে ধুকে মারা যাচ্ছিল। রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য বিভিন্ন প্রকার সুবিধা প্রদানের কথা বললেও এর বিন্দুমাত্র স্বাদ ভোগ করতে পারেনি সাধারণ জনগণ। এর উপরে কৃত্রিম সংকট দেখিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন মরার উপর খাড়ার ঘাঁ। জনগণের প্রতিনিয়ত এ দুর্দশাগ্রস্ত অবস্থা পর্যবেক্ষণ করার মতো সৎসাহসী ভূমিকা
পালন করেনি সরকার। কাজেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ না করলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। এর ফল
কোনক্রমেই সুফল বয়ে আনবেনা; বরং সরকারকে ক্ষমতাচ্যুত করতে এ আন্দোলনই যথেষ্ট।

বুধবার (১৬ মার্চ) বরিশাল নগরীর টাউন চত্বরে ইসলামী যুব আন্দোলন জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, বর্তমান সময়ে মাদকের প্রতি এতটা আসক্ত হয়ে পড়েছে ক্ষমতাসীন সরকার যে যুব সমাজকে ধ্বংস করার জন্য অতি অল্প বয়সে মাদক সেবন করার লাইসেন্স পর্যন্ত দিয়ে দিচ্ছে। যুব সমাজের এ ধ্বংসাবস্থা দেশের জনগণ কোনক্রমেই মানতে পারেনা। এ আইন অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নিজেদের স্বার্থ রক্ষায় করা এসব আইনের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থাকে জনগণের মুখোমুখি দাঁড় করা থেকে বিরত থাকুন, তা না হলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। এদেশের মানুষ তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে, প্রয়োজনে নিজেদের কথা বলার স্বাধীনতার ও জনগণের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার তাই করবো। ইনশা আল্লাহ।

অনুষ্ঠানের প্রধান বক্তা ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী বলেন, কোন দেশের সংবিধান জনগণের জন্য অসুবিধাকর হয় না; বরং দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনার কথা। কিন্তু বাংলাদেশের বর্তমান রাষ্ট্রব্যবস্থায় যুব সমাজকে অপরিমিত ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আইন প্রনয়ণের মাধ্যমে। দিনে দিনে তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তাই এসব অদুরদর্শী সিদ্ধান্ত বাস্তবায়ন প্রতিহত করতে যুব আন্দোলনকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ এর সভাপতিত্বে
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক উপদেষ্টা প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল আমিন, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুস তালুকদার,
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা ইদ্রিস আলী, বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা লুৎফর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুল হক, বরিশাল মহানগর সভাপতি মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ