সোমবার | ৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

করোনায় মৃত্যুশূন্য দিন কাটালো সারাদেশ

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। এর ফলে ভাইরাসটিতে মৃত্যুশূন্য দিন কাটালো সারাদেশ।

শনিবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫০ হাজার ৫২৭ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ।

এসময়ে ৭৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ ৯ হাজার ১৫৩ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে ১০১৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জনে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ