spot_img

সারাদেশে নিরব দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে: মাওলানা ইমতিয়াজ আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, যেভাবে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে, তাতে সারাদেশে নিরব দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে। বর্তমান সরকার মিথ্যার আশ্রয়ে টিকে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দোষ দিচ্ছে বিরোধী দলকে।

আজ শনিবার (১৯ মার্চ) বাদ জোহর পুরানা পল্টনস্থ কার্যারয়ে ৩১ মার্চের জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ও থানা শাখার যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, সরকার সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে, এখন দুই দিকে সমস্যা। সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা এবং দক্ষতার অভাবে দেশে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, মশা মাছির উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। সিটি কর্পোরেশন মশা নিধনে চরমভাবে ব্যর্থ।

যৌথসভায় বক্তব্য রাখেন আলতাফ হোসেন, আনোয়ার হোসেন, মুহা. আব্দুল আঊয়াল মজুমদার, ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, মুফতী আব্দুল আহাদ, মাওলানা নজরুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, মোঃ ফজলুল হক মৃধা, নুরুজ্জমান সরকার, নাযির আহমদ শিবলী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ