spot_img

আগামী নির্বাচন সুষ্ঠু না হলে দেশের পরিস্থিতি ভয়ংকর হবে: খসরু

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ব‌লে‌ছেন, দেশের জনগণের মধ্যে শঙ্কা কাজ করছে, আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা। জনগণ ভোট দিয়ে তাদের পছন্দমতো প্রতিনিধি বানাতে পারবেন কিনা। জীবনের নিরাপত্তা, সুষ্ঠু বিচার ব্যবস্থা সবকিছু নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু না হলে, দেশে এক ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হবে।

শ‌নিবার (১৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লা‌বের তফাজ্জল হোসেন মা‌নিক মিয়া হ‌লে আয়োজিত এক দু’আ মাহফিলে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত বিএন‌পির সা‌বেক মহাস‌চিব খোন্দকার দে‌লোয়ার হো‌সেন এবং আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহ‌মেদের মৃত্যুবার্ষিকী উপল‌ক্ষে শোকসভা ও দোয়া মাহ‌ফি‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

আমির খসরু ব‌লেন, আজকে কষ্ট হয়, জনগণ জানতে চায়, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কি নেবে না। এ মুহূর্তে যারা জানতে চায়, বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা, তারা কি চোখে দেখে না? তাদের কী বোধ শক্তি নাই? তাদের যদি বোধ শক্তি থেকে থাকে, তাহলে তাদের তো বুঝার কথা বাংলাদেশে কোনো নির্বাচন আছে কিনা। নির্বাচন থাকলে তো অংশগ্রহণের প্রশ্ন আসবে। যেখানে নির্বাচনই নাই দেশে, সেখানে প্রশ্ন কিসের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ