spot_img

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের ইন্তেকালে মাওলানা ইউনুছ আহমাদের শোক

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের ইন্তেকালে গভীর শোক করে মরহুমের মাগফিরাত কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ শনিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

মাওলানা ইউনুছ আহমাদ বলেন, দেশের বিচার বিভাগে এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছিলেন বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। জাতির বড় ধরণের সংকটময় মুহুর্তে সাবেক রাষ্ট্রপতি মরহুম সাহাবুদ্দীন আহমদ ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান গ্রহণ করতেন। তিনি অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান হিসেবে অত্যন্ত প্রজ্ঞা ও সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ফলে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব হয়েছিল। বিচারপতি হিসেবেও তার তুলনা বিরল।

আমি দেশের এই বরেণ্য ব্যক্তির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। মরহুমের রুহের মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ