spot_img
spot_img

আগামীকাল কানাডা সফরে যাবেন ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ

কানাডার স্ক্যারবোরো মুসলিম এসোসিয়েশন এবং ইসলামিক সেন্টার অব মারখাম এর যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের অতিথি হিসেবে অংশ নিতে তৃতীয়বারের মতো কানাডা সফর করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক, বাংলাদেশের বিশ্বখ্যাত ক্বারী, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।

মঙ্গলবার (২২ মার্চ) রাতে টরন্টোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

২৫,২৬,২৭ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের কো-অর্ডিনেটর ইউনুস ইনগার এক বিবৃতিতে এ সকল তথ্য জানান।
সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ তিনি দেশে ফিরবেন।

উল্লেখ্য যে ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের পথপ্রদর্শক ক্বারী মোঃ ইউসুফ (রহ.) এর বড় পুত্র।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ