spot_img
spot_img

বোরকা খুলে ক্লাস করার নোটিশ দেওয়ায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন

শ্রেণিকক্ষে বোরকা খুলে ক্লাস করতে হবে—এমন নোটিশ জারি করার প্রতিবাদে নোয়াখালীর সেনবাগের ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

আজ সোমবার (২১ মার্চ) দুপুরে উপজেলার সেবারহাট বাজারে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার মুসলিম তৌহিদি জনতার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ে বোরকা নিষিদ্ধ করা হয়নি দাবি করে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন বলেন, গত ৯ মার্চ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ছাত্রীরা শ্রেণিকক্ষে বোরকা খুলে ক্লাস করবে। আবার বাড়ি ফেরার পথে বোরকা পরে বাড়ি ফিরবে। কিন্তু ১০ মার্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিন্ধান্ত মোতাবেক ওই সিদ্ধান্ত বাতিল করা হয়। তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে এ মানববন্ধন করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ক্লাসে ঢুকতে বোরকা অথবা মুখ খুলে ঢুকতে হবে বলা হয়েছে। অনেক সময় মেয়েদের বোরকা ছেলেরা পরে আসে, আবার মেয়ে যেটা স্টুডেন্ট সেটা না এসে আরেকটা আসতে পারে। এছাড়া জামায়াত-শিবিরের কর্মীরাও বোরকা পরে কার্যক্রম পরিচালনা করতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ