spot_img

খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চান ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, খালেদা জিয়াকে জামিনটা দেওয়া উচিত। তাকে নিয়ে ছয়মাসের খেলা বন্ধ করা উচিৎ। কেন না খুনের মামলাতে যার ফাঁসি হবে তিন মাস পরে তাকেও জামিন দেওয়া হয়েছিল। আমার মতে খালেদা জিয়ার নির্বাচন করতে পারা উচিত। কেননা ওনার মামলার ফয়সালা হয়নি। আমি সবসময় বলেছি জামিন পাওয়া ওনার অধিকার।

মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিক সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. জাফরুল্লাহ বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন আইন শক্ত হয়ে গেছে। ২০ টা জেলাতে অফিস না করে ১০টা জেলায় করা যায় কি না? প্রত্যেক জেলাতে চাঁদা দেওয়া ১ হাজার সদস্য থাকতে হবে। যার মধ্যে ২০ শতাংশ নারী থাকতে হবে। এই সব আমরা আলোচনা করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ