spot_img

বাংলাদেশে আসছেন ক্বারী আব্দুল বাসেতের পুত্র ইয়াসির আব্দুল বাসেত

বিশ্ব বিখ্যাত মিশরের ক্বারী শায়খ আব্দুল বাসেত রহ. এর ছেলে ক্বারী ইয়াসির আবদুল বাসেত বাংলাদেশ সফরে আসবেন।

রাজধানীর মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ১১তম প্রতিযোগিতার ফাইনালে প্রধান বিচারক হিসেবে অংশ নিতে আগামী ২৭ মার্চ তার ঢাকা সফর করার কথা রয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির দুইটি ইভেন্টে তিনি অংশগ্রহণ করবেন।

সফরকালে ক্বারী ইয়াসির আব্দুল বাসেত মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত কুরআনিক বিশ্ববিদ্যালয় উদ্বোধন করবেন। পাশাপাশি মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের ৪৭তম হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্সে ক্লাস করাবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ