spot_img

জামাতে ইসলামী ধর্মের অপব্যাখ্যা করে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জামাতে ইসলামী ধর্মের দোহাই দিয়ে নানাভাবে মিথ্যাচার করে। তারা ধর্মকে অপব্যাখ্যা করে। আমাদের অল্পশিক্ষিত মানুষকে ধর্মান্ধ করার চেষ্টা করছে। তারা দেশের বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র করেছে এবং এখনো করছে। আর এদের দোসর বিএনপি।

মঙ্গলবার (২২ মার্চ) ধানমন্ডির একটি কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আয়োজিত এক সুধী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহবুব বলেন, জামাতে ইসলামীর সৃষ্টি হচ্ছে মৌলবাদীদের মাধ্যমে আর বিএনপির সৃষ্টি হয়েছে পাকিস্তানের গোয়েন্দাদের মাধ্যমে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানিদের এজেন্ট। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর রাষ্ট্রক্ষমতা দখল করে জিয়া যেসব কাজ করেছিলেন তার প্রতিটি কর্মকাণ্ড ছিল পাকিস্তানের পক্ষে।

তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যুদ্ধবিধ্বস্ত স্বাধীন দেশকে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু যখন কাজ শুরু করেছিলেন তখন থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছিল। বঙ্গবন্ধুর সরকারকে উৎখাত করা, বিপর্যস্ত ও ব্যর্থ প্রমাণিত করার জন্য দেশে-বিদেশে চক্রান্ত হয়েছে। যার ফলে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ