সোমবার | ৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কারো মৃত্যু হয়নি। ফলে তিনদিন পর মৃত্যুশূন্য দেখলো বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৩ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জনে। করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জনে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ