spot_img

জুনের মধ্যে পদ্মা সেতু উন্মুক্ত হবে: ওবায়দুল কাদের

আগামী জুন মাসের মধ্যে পদ্মা বহুমুখী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর বাস্তবকাজের অগ্রগতি শতকরা ৯৭ ভাগ, নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি শতকরা ৯০.৫০ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯২ ভাগ হয়েছে। মূল সেতুর কার্পেটিং কাজের অগ্রগতি শতকরা ৬৫.৬৮ ভাগ।

আজ রবিবার (৩ এপ্রিল) সকালে সেতু বিভাগের সম্মেলন কক্ষে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনাসভায় তিনি এসব বলেন।

ওবায়দুল কাদের বলেন, গ্যাস পাইপলাইন স্থাপন কাজের অগ্রগতি শতকরা ৯৯ ভাগ এবং ৪০০ কেভিএ বিদ্যুৎ লাইন স্থাপন কাজের অগ্রগতি শতকরা ৭৯ ভাগ হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ