শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

‘বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সুপ্রিম কোর্টের তদন্তের নির্দেশ দেওয়া উচিত ছিল’

অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে ‘স্তব্ধ’ হলেও মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধামন্ত্রী ইমরান খান। তবে পাকিস্তানে বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সুপ্রিম কোর্টের অন্তত একটি তদন্তের নির্দেশ দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

শুক্রবার (৮ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এমনটাই জানান।

ইমরান খান বলেন, আমি একদিন আগে জারি করা সুপ্রিম কোর্টের রায় মেনে নিচ্ছি। আমদানি করা কোনো সরকার মেনে নেবেন না বলে জানান তিনি।

ইমরান খান বলেন, তিনি জনগণের কাছে যাবেন। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি পুনর্বহালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানান। কিন্তু এ রায়ে তিনি ‘স্তব্ধ’ হয়েছেন। সুপ্রিম কোর্টের উচিত ছিল বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে অন্তত একটি তদন্তের নির্দেশ দেওয়া।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফের সমালোচনা করে তিনি বলেন, শেরওয়ানি পরে শপথগ্রহণের জন্য প্রস্তুত থাকা শাহবাজ বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ