spot_img

বিএনপি নেতাদের অন্তরে এখনো পাকিস্তান রয়ে গেছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া বিষয়গুলো না বুঝলে, ধারণ না করলে নাকি বিএনপি নেতাদের মুক্তি হবে না’- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য থেকেই স্পষ্ট বুঝা যায় যে এখনো তারা পাকিস্তানি ভাবধারার রাজনীতি থেকে বের হতে পারেনি। বিএনপি নেতাদের অন্তরে এখনো পাকিস্তান রয়ে গেছে।

সোমবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার এখন মীমাংসিত একটি বিষয়, কাজেই নতুন করে এ বিষয়ে কোন প্রকার দুঃস্বপ্ন দেখে লাভ নেই। নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ