ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর নেতা শাহবাজ শরীফ। তার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানের মধ্যেই মুখ খোলেছে আমেরিকা।
এক ব্রিফিংয়ে হোয়াইট হাউজ সেক্রেটারি জেন সাকি বলেন, গণতান্ত্রিক পাকিস্তান চায় যুক্তরাষ্ট্র। আমরা সাংবিধানিক গণতান্ত্রিক নীতিকে সমুন্নত রাখাকে সমর্থন করি। আমরা কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা দেই না
গত শনিবার মধ্যরাতে ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে বিরোধী দলীয় জোট। ‘যুক্তরাষ্ট্র সমর্থিত’ নতুন প্রধানমন্ত্রীকে মেনে নিতে অস্বীকার করেছেন ইমরান খান। যদিও জো বাইডেন প্রশাসন পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করার কথা অস্বীকার করেছে।











