পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
আমেরিকার স্থানীয় সময় বুধবার (১৩ এপ্রিল) রাতে এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।
বিবৃতিতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, পাকিস্তান প্রায় ৭৫ বছর ধরে পারস্পরিক স্বার্থে গুরুত্বপূর্ণ অংশীদার ছিল এবং যুক্তরাষ্ট্র সম্পর্ককে গুরুত্ব দেয়। যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক পাকিস্তানকে উভয় দেশের স্বার্থে অপরিহার্য বলে মনে করে।
মার্কিন প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট বার্তায় জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান।
এর আগে পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‘বলিষ্ঠ’ সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে আমেরিকা।











