পশ্চিমাদের চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ এর একটি চালান ভারতে পৌঁছেছে।
ভারতের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, রাশিয়ার এ প্রতিরক্ষা ব্যবস্থা নৌ ও আকাশ পথে ভারতে পৌঁছেছে। যথাযথ স্থানে এগুলো মোতায়েন করা হবে।
নাম প্রকাশ না করা শর্তে ভারতের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন, কোনো ধরনের বিলম্ব ছাড়াই আমরা পর্যায়ক্রমে রাশিয়া থেকে বাকি চালানগুলো পাবো। কয়েক দিন আগে একটি চালান পাওয়ার কথা জানান তিনি।
দিল্লিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ গত মাসে বলেন, ভারতে এস-৪০০ সরবরাহের ক্ষেত্রে আমরা কোনো বাধার কথা ভাবি না। এই চুক্তিটি চালিয়ে যাওয়ার যথেষ্ট প্রক্রিয়া ও পথ রয়েছে। পশ্চিমাদের আরোপ করা কোনো নিষেধাজ্ঞাই এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।










