spot_img
spot_img

হাওরের ধান তলিয়ে গেলে চালের দাম বাড়বে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড.মোহাম্মদ আব্দুর রাজ্জাক হাওরের ধান তলিয়ে গেলে চালের দাম বাড়বে বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, হাওরের ধান তোলা নিয়ে আমি সব সময় আতঙ্কে থাকি। কখন কি হয়। কারণ প্রকৃতির উপর আমাদের হাত নেই। হাওরের পুরো ধান যদি নষ্ট হয়ে যায়, তাহলে চালের দাম অব্যশই বাড়বে। তখন কেউ বলবে না হাওরের ধান তলিয়ে গেছে, বলবে চালের দাম বেড়েছে। তখন দেশের বিরোধী দলসহ সবাই খাদ্যমন্ত্রী, কৃষি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবে।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন।

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির) বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি ও অবহেলার কথা প্রধানমন্ত্রীকে জানাবো। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায়, সেটা নিয়েও কথা বলব। দেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে। দেশে খাদ্য ঘাটতি নেই, সংকট নেই, হাহাকার নেই, সুতরাং হাওরের কৃষকরা না খেয়ে থাকবে না। যে সব কৃষকদের বোরো ধান তলিয়ে গেছে তাদেরকে খাদ্য সহায়তা করা হবে।

এসময় সুনামগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ