শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিরোধীদের নির্বাচন বয়কট; পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন শাহবাজের ছেলে হামজা

পাকিস্তান মুসলিম লীগ (কিউ) পিএমএল ও পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নির্বাচন বয়কট করার পর দেশটির পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এনের প্রার্থী ও নতুন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পুত্র হামজা শাহবাজ। এর আগে ভোটাভুটিকে কেন্দ্র করে অধিবেশনে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় নিজ দল তেহরিকে ইনসাফ এর সাথে গাদ্দারী করার কারণে দলীয় সাংসদদের ধোলায় খেয়েছেন ডেপুটি স্পিকার সরদার দোস্ত মুহাম্মদ মাজারি।

জানা গেছে, হামজা মোট ১৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে প্রার্থী হন হামজা শাহবাজ ও পাকিস্তান পিপলস পার্টির (পিটিআই) সমর্থিত পিএমএল-কিউয়ের চৌধুরী পারভেজ এলাহী। লাহোর হাইকোর্টের নির্দেশে পাঞ্জাবের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

গত বুধবার লাহোর হাইকোর্ট হামজার নির্বাচন নিয়ে করা সংশ্লিষ্ট আবেদন খারিজ করেন ও ডেপুটি স্পিকারকে পুনর্বহাল করেন। একই সঙ্গে ১৬ এপ্রিল ভোটাভুটির নির্দেশনা দেন।

সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে অনাস্থা ভোটের আগে পাঞ্জাব প্রদেশের গভর্নর চৌধুরী সারওয়ারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ