spot_img

যারা রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করবে না তারা দেশবিরোধী: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুজিবনগর সরকার গঠিত না হলে বাংলাদেশ স্বাধীন হতো কি না তা নিয়ে সন্দেহ আছে। এই সরকার হচ্ছে আমাদের অস্তিত্ব। তাই যারা রাষ্ট্রের জন্ম মানবে না, সংবিধান মানবে না এবং রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকার করবে না তারা তো দেশবিরোধী।

রোববার (১৭ এপ্রিল) মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক মুজিবরগর দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, রাষ্ট্র কাউকে এ অধিকার দিতে পারে না যে কেউ এসব মানবে না। কেউ যদি এসব অমান্য করে তাহলে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে রাষ্ট্র অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, যারা মুজিবনগর দিবসকে অস্বীকার করে তারা বাংলাদেশকে অস্বীকার করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ