সোমবার | ৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

করোনায় মৃত্যুশূন্য সারাদেশ; শনাক্ত ৫১

গত ২৪ ঘণ্টায় দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে ৫১ জন শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জনে। তবে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

রোববার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে এক, আর সিলেট বিভাগে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৩৮ জনই ঢাকা বিভাগের। অন্য কোনো বিভাগে করোনা রোগী শনাক্ত হয়নি। শনাক্তের হার ১ দশমিক ৪ শতাংশ।

এদিকে একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ