spot_img

শেখ হাসিনার নেতৃত্বে নিরাপদ হজ্ব ব্যবস্থাপনার পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ বছর আরও সুন্দর ও নিরাপদ হজ্ব ব্যবস্থাপনার পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর, সংস্থাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) রাজধানীর রমনায় পুলিশ কনভেশন হলে হজ্ব এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ করোনা মহামারি উত্তর পরিস্থিতিতে সৌদি আরবের সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।

তিনি বলেন, সৌদি-বাংলাদেশ হজ্ব চুক্তি সম্পাদনের পর মন্ত্রিপরিষদ কর্তৃক অনুমোদিত হজ্ব প্যাকেজ ঘোষণা করা হবে। সেখানে হজযাত্রী, হজ্ব এজেন্সি, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর, সংস্থার করণীয় বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, হজ্ব ব্যবস্থাপনাকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত করতে ইতোমধ্যে হজ্ব আইন প্রণয়ন করা হয়েছে, যেখানে হজ্বযাত্রীসহ সংশ্লিষ্টদের স্বার্থ সংরক্ষণ করা হয়েছে। হজ্ব ব্যবস্থাপনায় অনিয়মকারীদের উপযুক্ত শাস্তির বিধান রাখা হয়েছে। হজের আইনের অধীনে বিধিমালা চূড়ান্ত করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ