ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করবেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (১৮ এপ্রিল) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি।
তিনি বলেন, প্রেসিডেন্টের সেখানে যাওয়ার কোনও পরিকল্পনা নেই। আমি আবারও বিষয়টি পুনর্ব্যক্ত করছি।
তবে বাইডেন বলেছেন, প্রেসিডেন্টের পরিবর্তে সেখানে উচ্চ পর্যায়ের কোনও কর্মকর্তাকে সেখানে পাঠাতে চায় হোয়াইট হাউস। সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন অথবা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে পাঠানো হতে পারে।
এর আগে রবিবার সিএনএন’র প্রচারিত সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলতে শোনা যায়, তিনি মনে করেন জো বাইডেন কিয়েভ সফর করবেন।












