‘অসুস্থ’ থাকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে শপথ না পড়ালেও দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। তবে এবার শাহবাজের মন্ত্রিসভার তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীকে শপথ পড়িয়েছেন তিনি।
শুক্রবার প্রেসিডেন্টের বাসভবনে তাদের শপথ পড়ানো হয়।
শপথ নেওয়া তিন মন্ত্রী হলেন, মুসলিম লীগ-কিউর চৌধুরী ছালিক হোসাইন, মুসলিম লীগ-এন এর জবেদ লতিফ ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গাল (বিএনপি) আঘা হাসান বালুচ।
এ সময় বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গালসের (বিএনপি) মুহাম্মদ হাশিম নোতেযাইকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ান প্রেসিডেন্ট।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ উপস্থিত ছিলেন।
সূত্র : জিয়ো নিউজ











