spot_img
spot_imgspot_img

ইসরাইল যাচ্ছেন বাইডেন

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইহুদিবাদী ইসরাইলী প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই সফরের প্রস্তাব দেন। তবে বাইডেনের সম্ভাব্য সফরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি উভয়পক্ষ।

সোমবার (২৫ এপ্রিল) ইহুদিবাদী ইসরাইলী প্রধানমন্ত্রী বেনেটের কার্যালয় এক বিবৃতিতে

বেনেটের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে। বেনেট জেরুজালেমে সহিংসতা ও উসকানি বন্ধের প্রচেষ্টা সম্পর্কে বাইডেনকে অবহিত করেছেন। পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসায় সম্প্রতি উত্তেজনা লক্ষ্য করা গেছে। ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলী বাহিনীর কয়েক দফা সংঘর্ষে দুইশ জন আহত হয়েছেন। আটক হন তিন শতাধিক। শুক্রবারও ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৭ ফিলিস্তিনি আহত হন।

হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, বাইডেন উত্তেজনা কমাতে এবং পবিত্র রমজানে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিতে ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তাদের মধ্যে চলমান প্রচেষ্টার বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ