শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

শান্তিতে নোবেল মনোনয়ন পেলেন সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রকল্পের প্রতিষ্ঠাতা ড. আমজাদ

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানে সুদবিহীন ইসলামি শরিয়াহসম্মত ক্ষুদ্রঋণ প্রকল্প কর্মসূচি আখুওয়াত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. আমজাদ সাকিব। দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখার জন্য তিনি এ মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে।

২০২২ সালে বিশ্বজুড়ে ৩৪৩ প্রার্থীকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫১ জন ব্যক্তি এবং ৯২টি প্রতিষ্ঠান রয়েছে। এ তালিকায় ড. আমজাদ সাকিবের নামও রয়েছে।

পাকিস্তানের এ জনহিতৈষী দেশটির বৃহত্তম সুদমুক্ত ইসলামি শরিয়াহসম্মত ক্ষুদ্রঋণ প্রকল্পের প্রতিষ্ঠাতা। বর্তমানে আখুয়াত পাকিস্তানের বৃহত্তম ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ৯০ কোটি ডলারের সমতুল্য সুদমুক্ত ঋণ বিতরণ করেছে। ঋণ পরিশোধের হার প্রায় ১০০ শতাংশ।

আমজাদ সাকিব ২০০৩ সালে সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেন এবং একই বছর আখুয়াত প্রতিষ্ঠা করেন ডা. আমজাদ। প্রায় দুই দশক সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করা আখুয়াত এখন শরিয়াহসম্মত ক্ষুদ্রঋণের একটি কার্যকর মডেল উপস্থাপন করেছে, যা খুবই টেকসই বলে প্রমাণিত হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ