শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

৫ বছরের মধ্যে পাকিস্তানের অর্থনীতিকে সম্পূর্ণভাবে সুদমুক্ত করতে শরীয়াহ আদালতের নির্দেশ

পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালত (২৮ এপ্রিল) বৃহস্পতিবার দেশটির সরকারকে সুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে এবং পাঁচ বছরের মধ্যে দেশে একটি সুদ-মুক্ত ব্যাংকিং ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় শরীয়াহ আদালত পাকিস্তানের একটি সাংবিধানিক আদালত। এই দালতের কাছে দেশের আইন ইসলামী শরীয়াহ অনুযায়ী চলছে কিনা তা নির্ধারণ করার ক্ষমতা রয়েছে।

বৃহস্পতিবার, কেন্দ্রীয় শরীয়াহ আদালত ১৯ বছর পর সুদের হার ব্যবস্থার বিরুদ্ধে দায়ের করা আবেদনের উপর রায় দেয়। আদালত সুদকে সুবিধা দেয় এমন সব আইন ও বিধানকে অবৈধ ঘোষণা করেছে। বেআইনি ঘোষণা করা সমস্ত আইনের মেয়াদ ১ জুন ২০২২-এ শেষ হবে।

আদালত তার রায়ে ৩১ ডিসেম্বর ২০২৭-এর মধ্যে সমস্ত আইনকে ইসলামী এবং সুদমুক্ত নীতির সাথে খাপ খাইয়ে নেওয়ারও নির্দেশ দিয়েছে। শরীয়াহ আদালত সুদ আইন ১৮৩৯ এবং ১ জুন ২০২২ থেকে সুদ সংক্রান্ত সমস্ত বিধানকে শরীয়াহ বিরোধী বলে ঘোষণা করেছে।

শরীয়াহ আদালত তার রায়ে বলেছে, অর্থনৈতিক ব্যবস্থা থেকে সুদ নির্মূল করা একটি শরীয়ত ও আইনগত বাধ্যবাধকতা। ‘রিবা’কে যে কোনো অবস্থায় দেশ থেকে নির্মূল করতে হবে। সুদ রহিত করা ইসলামের অন্যতম মূলনীতি।

শরীয়াহ আদালতের বিচারপতি সৈয়দ মুহাম্মদ আনোয়ার তার রায়ে বলেন, যেসব ব্যাংক ঋণের পরিমাণের বেশি গ্রহন করে সেগুলো সুদখোরের আওতায় পড়ে। আদালত বলেছেন, দুই দশক পরও সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার জন্য সরকারের সময় চাওয়া অযৌক্তিক।

সূত্র : এআরওয়াই নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ