পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই চোর ও লুটেরাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। আমি তাদের বিরুদ্ধে জিহাদ করছি, জেলে যাওয়া একটি ছোট বিষয়, আমি আমার জীবন উৎসর্গ করতেও প্রস্তুত।
মঙ্গলবার (৩ মে) পাকিস্তানী বেসরকারি টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ষড়যন্ত্রের তথ্য আমাদের কাছে আগে থেকেই ছিলো। তবে এই ষড়যন্ত্র সফল হবে কিনা আমি নিশ্চিত ছিলাম না। কারণ আমি ধারণাও করতে পারিনি ন্যায় প্রতিষ্ঠার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো (সেনাবাহিনী ও আদালত) এটাকে সমর্থন দেবে। পরিবর্তন করতে হলে তো ভালো কাওকে দিয়ে পরিবর্তন করতে হয়। এদের মতো চোর ও লুটেরাদের দিয়ে সরকার পরিবর্তন করা হবে, তা আমি ভাবিনী।
ইমরান বলেন, আমি জাতিকে বলতে চাই, আমেরিকার হুমকি দেশের কী কী ক্ষতি করেছে। আসিফ আলী জারদারি ও নওয়াজ শরীফ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।
ইমরান খান বলেন, পাকিস্তানের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ সময়। স্বাধীনভাবে বাঁচবো না গোলামী করবো।আমি স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলেছি, আমেরিকার বিরোধীতা করিনি।
ইমরান বলেন, প্রধান বিচারপতি একজন ভালো মানুষ। তার নেতৃত্বে একটি কমিশন গঠন করা উচিত।
সাবেক পাক পাক প্রধানমন্ত্রী বলেন, যখনই এই চার চোর ও দুই ডাকাত পরিবারের কাছে পাকিস্তানের শাসনভার যায়, তখন পাকিস্তানের অবস্থা অবনতি হয়। জারদারি এবং নওয়াজ শরিফের লক্ষ্য ছিল শুধুমাত্র অর্থ উপার্জন করা। তারা সারা জীবন মিথ্যার ওপর কাটিয়েছে। তারা পঁচিশ বছর ধরে একে অপরকে চোর এবং দুর্নীতিবাজ বলে ডাকত। এখন তারা বলতেছে ভিক্ষুকের স্বাধীনতা থাকে না। এই দেশকে ভিক্ষুক বানিয়েছে কে? এদের যদি আমরা সরকারে থাকতে দেই, এটি হবে দেশের জন্য দুর্ভাগ্যের বিষয় হবে।
সূত্র : এআরওয়াই নিউজ











