spot_img

ছোট বোন শেখ রেহানাকে নিয়ে স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে আজ বনানী কবরস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর ছোট বোন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের গুলিতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। তাঁরা শহিদদের আত্মার শান্তি কামনা করেন।’

কায়েস জানান, শেখ হাসিনা ও শেখ রেহানা শহিদদের কবরে গোলাপের পাপড়িও ছিটিয়ে দেন।

বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ