spot_img

মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে বরখাস্ত সমীচীন নয় : হাছান মাহমুদ

রেলমন্ত্রী স্ত্রীর কথায় টিটিইকে বরখাস্ত সমীচীন নয় বলে মন্তব্য করেছেন তথ‌্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, রেলমন্ত্রী যে ওই কথিত আত্মীয়দের চেনেন না, সে তথ্য সঠিক। একই সঙ্গে মন্ত্রীর স্ত্রীর কথায় টিটিইকে সাময়িক বরখাস্ত করাও সমীচীন নয়।

রোববার ‘মা দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ইউনিভার্সেল মেডিক‌্যাল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, আওয়ামী লীগ চায় সব দলকে নিয়ে নির্বাচন হোক।

গতকাল শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠকের বিষয়ে তিনি এসব কথা বলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ