spot_img
spot_imgspot_img

শ্রীলঙ্কায় ‘সহিংসতাকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে সরকার

শ্রীলঙ্কায় সহিংসতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশনা দেয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র নলিন হেরাথ বলেছেন, কাউকে সরকারি সম্পত্তি লুটপাট বা মানবজীবনের ক্ষতি করতে দেখলে নিরাপত্তা বাহিনীকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কায় এক এমপির অপমৃত্যু, আরেকজনের ওপর হামলা এবং মন্ত্রী-প্রধানমন্ত্রীসহ অর্ধশতাধিক নেতার বাড়িতে অগ্নিসংযোগের পরের দিনই এমন কঠোর নির্দেশনা দিলো লঙ্কান কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কায় দেশব্যাপী কারফিউ সত্ত্বেও ব্যাপক বিক্ষোভ-সহিংসতায় সোমবার থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত আটজন, আহত হয়েছেন ২২০ জন।

সূত্র: নিউজওয়্যার, মিন্ট

spot_img
spot_img
spot_img

সর্বশেষ