spot_img

ঘূর্ণিঝড় অশনির কারণে রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে চলমান দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ১২-১৪ এপ্রিল মেঘের উপত্যকা খ্যাত পর্যটনকেন্দ্র সাজেকে রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদের সফর স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মাদ নবীরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির আগামী ১২-১৪ মে ২০২২ রাঙ্গামাটির সাজেকের সফর ঘূর্ণিঝড় অশনির প্রভাবে চলমান দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হলো।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ হয়েছিল। আমরা তাকে বরণের অপেক্ষায় ছিলাম। ঘূর্ণিঝড় অশনির কারণে মহামান্য রাষ্ট্রপতি এই সফর স্থগিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ