spot_img

সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ

বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ ও কম গুরুত্বপূর্ণ আমদানিনির্ভর প্রকল্প বাস্তবায়ন পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১১ই মে) সরকারি ক্রয় সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, গোটা বিশ্বই এখন পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যে কারণে খরচের লাগাম টেনে ধরতে হচ্ছে। বিশ্বের যে সামগ্রিক অবস্থা, তা বিবেচনায় নিয়ে এসব সিদ্ধান্ত নিতে হচ্ছে।

প্রবৃদ্ধি নিয়ে সাংবাদিকরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস’র দেয়া তথ্য নিয়ে অর্থনীতিবিদদের সন্দেহের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, সব কিছুতেই এতো সন্দেহের কোনো কারণ নেই। এদেশের অর্থনীতি বেগবান এবং শক্তিশালী।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ