spot_img

করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ২২ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন ২২ জন। এ নিয়ে টানা ২৩ দিন করোনায় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৭ জন এবং শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৯৭৯ জন।

শনিবার (১৪ মে ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৫৫ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ২২০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৯৪৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৯৬৫টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৯৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ