spot_img

টানা ২৮ দিন করোনায় মৃত্যু শূন্য বাংলাদেশ

ঢাকা, ১৮ মে, ২০২২ (বাসস) : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৮ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা যায়।

মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ২২ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৩২ জন।

দেশে গত ২৪ ঘন্টায় ৫ হাজার ১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২২ জন। শনাক্তের হার দশমিক ৪৪ শতাংশ। আগের দিন ৪ হাজার ২৯০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩২ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৭৫ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ