spot_img

‘দেশের মানুষ ভালো থাকলে, ফখরুল সাহেবের মন খারাপ হয়ে যায়’

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ ভালো থাকলে, ফখরুল সাহেবের মন খারাপ হয়ে যায়।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সেতু মন্ত্রী বলেন, বিএনপি এখন পদ্মাসেতু দেখে গাত্রদাহ হচ্ছে। তাই আওয়ামী বিরোধীদের মন খারাপ। গাজীপুরে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে উল্লেখ করে কাদের বলেন, শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই-আমরা মহাকাশ জয় করেছি, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে।

স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ