spot_img

গণকমিশনের নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

গণকমিশনের নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, আইনে গণকমিশনের কোনো ভিত্তি নেই। গণকমিশনের নামে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ২৭তম বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণকমিশন কী লিখেছে আমি জানি না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যাদের নামে সন্ত্রাস কিংবা দুর্নীতির দায়ভার দিচ্ছে সেটা আমরা দেখিনি।

মন্ত্রী বলেন, এর আগে তারা ‘২০০৩ এ সন্ত্রাস’ নামে একটি বই প্রকাশ করেছে। বইয়ের ভেতরে কী লিখেছে, তা জানি না। তারা কাদেরকে সন্ত্রাস ও দুর্নীতির দায় দিয়েছে এগুলো তদন্ত করিনি। তারা দিয়েছেন। না দেখে বলতে পারব না, দেখে বলতে হবে।

গণকমিশনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হেফাজতে ইসলামের আন্দোলনে নামার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, কেউ আইন হাতে নিলে আমাদের যা করনীয়, সেটাই করব। এটা স্পষ্ট করে বলে দিচ্ছি। অভিযোগের কোনো প্রমাণ না থাকলে সে অভিযোগ আমলে নেওয়া হয় না বলেও জানান মন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ